আসাদুজ্জামান তালুকদার, নেত্রকোণা জেলা | শনিবার, ০৬ জুন ২০২৬ | প্রিন্ট | ৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের বিএনপি নেতা ফেরদৌস মিয়ার বিরুদ্ধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয়রা।
শনিবার (৬ জুন) সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার সুয়াইর ইউনিয়নের পালগাঁও গ্রামে সুয়াইর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস মিয়ার পালিত ছাগলকে প্রতিবেশী জুয়েল মিয়ার পালিত কুকুরে কামড়ায়। এঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে দুপক্ষের মাঝে উত্তেজনা তৈরী হয়। পরে এঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়ায় বলে জানিয়েছে এলাকাবাসী।
এব্যাপারে সুয়াইর ইউনিয়নের ১ ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান, মোজাহিদ তালুকদার, আব্দুল আজিজ, খায়রুল ইসলাম ও স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো নাজমুল হক জানান, দু’পক্ষের মাঝে ছাগল-কুকুর নিয়ে ঝগড়া হয়েছে। এঘটনায় উত্তেজনাবশত মামলা দায়েরের বিষয়টি শুনে আমরা বিস্মিত। মামলা মোকদ্দমায় ঘটনা কিছুটা বাড়িয়ে লেখা হয় শুনেছি। কিন্তু এরকম মিথ্যাচার করে মামলা হওয়া কাম্য নয়। আমরা এঘটনার আগেই শুনেছি আশার শারীরিক সমস্যার কারনে রক্তপাত হতো, এখন বলা হচ্ছে ওইদিনের ঘটনায় সে আহত হয়েছে। আমরা শুনেছি এর মাঝে দু’পক্ষই বিষয়টি নিয়ে মিমাংসার জন্য স্থানীয় গণ্যমান্যদের কাছে গিয়েছেন। আমরা চাই সবাই সামাজিকভাবে মিলেমিশে বসবাস করুক। কারো দ্বারাই কারো উপর কোন অন্যায় না হোক। পাশাপাশি মামলায় জেতার জন্য মিথ্যার আশ্রয় নেউক কেউ সেটাও কাম্য নয়। বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান হোক আমরা এটাই চাই।
এব্যাপারে ফেরদৌস মিয়া জানিয়েছেন যে, তাকে মিথ্যা অভিযোগ দায়ের করে ফাঁসানোর চেষ্টা করছে তারা।
এদিকে মোহনগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় দিলখোশ মিয়া মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ফেরদৌস মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
এবিষয়ে শনিবার (৬ জুন) বিকেলে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। সঠিকভাবে যাচাই-বাছাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com