ফখরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার: | রবিবার, ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকা: আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন সংগঠন JCI-এর বাংলাদেশ শাখা জেসিআই বাংলাদেশ ২০২৬ সালের জন্য কাজী শাহ মুজাক্কের আহমাদুল হককে ন্যাশনাল ডিরেক্টর হিসেবে ঘোষণা করেছে।
সংগঠন সূত্রে জানা যায়, দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা ও সুশাসনমুখী দৃষ্টিভঙ্গির জন্য তিনি ইতোমধ্যে সংগঠনের ভেতরে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০২৬ সালে ন্যাশনাল ডিরেক্টর হিসেবে তিনি প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা, সদস্য উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং দেশব্যাপী কার্যকর প্রভাব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।
কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক বলেন, নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির মাধ্যমে একটি টেকসই ও প্রভাবশালী প্ল্যাটফর্ম গড়ে তুলাই হবে তাঁর অগ্রাধিকার। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল গভর্নিং বোর্ড (এনজিবি) ইতোমধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছে। তরুণ নেতৃত্ব তৈরি, সামাজিক উদ্ভাবন ও সম্প্রদায়ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, জেসিআই একটি বৈশ্বিক যুব নেতৃত্ব উন্নয়ন সংগঠন, যা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে আসছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com