শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অধিকার আদায়ে বলিষ্ঠ সংগ্রামের প্রত্যয় ব্যক্ত, নবনির্বাচিত কমিটির

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ০৪ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অধিকার আদায়ে বলিষ্ঠ সংগ্রামের প্রত্যয় ব্যক্ত, নবনির্বাচিত কমিটির

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কলেজটির ইংরেজি বিভাগের মাস্টার্স প্রথমবর্ষের শিক্ষার্থী কলি রাণী বর্মনকে আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী জয়নুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে সংগঠনটির ১৮তম কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী।

কমিটির অন্য সদস্যরা হলেন, দেলোয়ার হোসেন দিনার, শাফি আমিন, মোখলেসুর রহমান, জয়ন্ত কুমার বর্মন, সুমন কুমার সরকার, আল আমিন, নিকেতন চৌহান মুগ্ধ ও অর্জুন চন্দ্র বর্মন।

বিদায়ী কমিটির সভাপতি কলি রাণী বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়ার সঞ্চালনায় কাউন্সিলে উপস্থিত ছিলেন, বাসদ (মার্কসবাদী) এর গাইবান্ধা জেলা শখার সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমুখ।

শেষে সবার সম্মতিক্রমে ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা শিক্ষার্থীদের সকল যৌক্তিক ও ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com