শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাচোলে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাচোলে বজ্রপাতে ২ জনের মৃত্যু 
৬৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়  বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতদের পরিবারে শোকের মাতম চলছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের বাসিন্দা মো: শাফিউল এর ছেলে হাসান আলি লালু (২১) এবং ফতেপুর ইউনিয়নের লাহাবাড়ী গ্রামের বাসিন্দা মো: আব্দুর রাকিব এর স্ত্রী সুমিয়ারা (৪১)।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বিকেলে হঠাৎ ঝড়ো বৃষ্টি শুরু হলে নেজামপুর ইউনিয়নে হাসান আলি লালু সহ অনেকেই বাগানে আম কুড়াতে যায় এ সময় আকস্মিক বজ্রপাত শুরু হলে অন্যরা নিরাপদস্থানে চলে যায় এবং হাসান আলি লালু আম গাছের নিচে আশ্রয় নেয়। এসময় সে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে মৃত্যু বরণ করেন সঙ্গে থাকা তার মোবাইল ফোনটিও পুড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, নাচোল উপজেলার ফতেপুরে বজ্রপাতে সুমিয়ারা (৪১) নামে এক গৃহবধূ মর্মান্তিক মৃত্যু হয়েছে। জমিতে ঘাস করার সময় এ দুর্ঘটনা ঘটে।

ওসি আরও জানান, সুমিয়ারা বিকেল ৫.২০ মিনিটের দিকে জমিতে ঘাস কাটছিলেন। হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রপাত শুরু হলে সুমিয়ারা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লাহাবারি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com