বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুরে আগামীকাল রাইজিং স্টারস রিদম রিভোলোশনের আয়োজনে মুক্ত কনসার্ট

ফারিয়াজ ফাহিম জামালপুর:   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুরে আগামীকাল রাইজিং স্টারস রিদম রিভোলোশনের আয়োজনে মুক্ত কনসার্ট
৬৮

জামালপুর রাইজিং স্টারস রিদম রিভোলোশন এর উদ্যোগে আগামী ০৫/০৬/২৬, শুক্রবার সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এ অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ” জামালপুর ঈদ ফেস্ট ২.০”।

সঙ্গীতপ্রেমীদের জন্য এই আয়োজনকে স্মরণীয় করে তুলতে দেশের জনপ্রিয় শিল্পী তাসরিফ খান ও তার ব্যান্ড কুড়েঘর সহ স্থানীয় ব্যান্ড দলগুলো এতে অংশগ্রহণ করবে।

এই কনসার্টের মূল উদ্দেশ্য হলো সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করা। অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রিয় গান, ব্যান্ড পারফরম্যান্স এবং বিশেষ আকর্ষণ হিসেবে চমকপ্রদ আয়োজন থাকবে।

আয়োজক কমিটির সিইও রেদোয়ান খন্দকাট মাহিন বলেছেন, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, আমাদের স্বেচ্ছাসেবক টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা থাকবে।

পাশাপাশি অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা বজায় রাখতে সকল দর্শনার্থীদের সহযোগিতা কামনাও করসি।

যেহেতু জামালপুর বাসীর জন্য বহুল প্রতিক্ষিত উন্মুক্ত কনসার্ট তাই , “আমরা একটি সুন্দর, নিরাপদ ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ উপহার দিতে চাই। এই কনসার্ট শুধু বিনোদন নয়, এটি তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার একটি উদ্যোগ।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com