সিনিয়র রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা: | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুরের কোতয়ালী থানায় দায়ের হওয়া একটি আলোচিত হত্যা মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম। বৃহস্পতিবার তিনি সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখেন এবং মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সূত্র জানায়, কোতয়ালী থানার মামলা নম্বর-৫৮, তারিখ ১৫ মে ২০২৬, পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের হওয়া হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে এ পরিদর্শন পরিচালনা করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনের সময় পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মামলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি ঘটনার তথ্য পর্যালোচনা করে তদন্ত কার্যক্রম দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসানসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তারা জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com