| রবিবার, ১২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম ফাহাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নবাব আলী।
উক্ত পরিচিতি সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভুঞাপুর উপজেলা শাখার সভাপতি আল-আমিন। প্রধান অতিথির বক্তব্যে শাকিল উজ্জামান বলেন,”অন্তবর্তীকালীন সরকার থাকা অবস্থায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে হবে।” আলোচকদের আলোচনায় জানা যায় ,২০১৮ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com