শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অপপ্রচারের প্রতিবাদ, সাদুল্লাপুরে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অপপ্রচারের প্রতিবাদ, সাদুল্লাপুরে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকসহ জেলার সিনিয়র ও কেন্দ্রীয় নেতৃবৃন্দর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাদুল্লাপুর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাদুল্লাপুর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু, ছাত্রলের সদস্য সচিব পারভেজ সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, মহিলা দলের সভাপতি রিতু আলম, সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ, মৎস্যজীবি দলের সভাপতি মাসুদ রানাসহ অনেকে। বক্তারা বলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের ওপর ইর্শ্বান্বিত হয়ে এবং তার জনপ্রিয়তা নষ্ট করার লক্ষ্যে কতিপয় কুলাঙ্গার মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই কুলাঙ্গারদের প্রতিহত করতে হবে। একইসাথে মিজানুর রহমান মাসুম ও রফিকুল ইসলাম রফিকসহ জামায়াতের ও স্বৈরশাসকদের সঙ্গে আঁতাতকারীদের বহিস্কারের দাবি জানান এই বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com