চট্টগ্রাম প্রতিনিধি: | বুধবার, ১৩ মে ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে “ক” গ্রুপে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। এছাড়াও ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে “ক” গ্রুপে তৃতীয় স্থান লাভ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার ১২ মে ২০২৬, রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত আইজি’জ ব্যাজ, শীল্ড প্যারেড, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির’র নিকট থেকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম জেলা পুলিশের সদস্যদের পেশাদারিত্ব, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলেই এ গৌরবোজ্জ্বল অর্জন সম্ভব হয়েছে। এ অর্জনের জন্য পুলিশ সুপার চট্টগ্রাম জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com