আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট | ১৭০ বার পঠিত | পড়ুন মিনিটে
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা পরিষদের হলরুমে ৬ষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ সভা শেষে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন। পরে তাকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম জুমারবাড়ি ইউনিয়নের আমদিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম বলেন, “আমরা ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে আমিনুল ইসলামকে গ্রেফতার করেছি। পরবর্তীতে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত এবং সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com