শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“অপেক্ষায় কাটবে না আর প্রহর, আর্তের ডাকে ছুটে যাবে আনিছের ফ্রি অ্যাম্বুলেন্স”

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“অপেক্ষায় কাটবে না আর প্রহর, আর্তের ডাকে ছুটে যাবে আনিছের ফ্রি অ্যাম্বুলেন্স”
৬৯

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?’—ভূপেন হাজারিকার গাওয়া এই কালজয়ী গানের অমর বাণীটি কেবলই আবেগের মধ্যে সীমাবদ্ধ রাখেননি দাছিজুল হক আনিছ। এই আপ্তবাক্যকে হৃদয়ের গভীরে লালন করে তিনি শান্তিরাম ইউনিয়নবাসীর জন্য চালু করলেন এক মহৎ ও যুগান্তকারী উদ্যোগ—সম্পূর্ণ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা।

দাছিজুল হক আনিছ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে অবস্থিত এলিকো এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে
শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

বুধবার (২৭ মে) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই
অ্যাম্বুলেন্স সেবা। চিকিৎসা সেবায় যুক্ত হওয়া এই অ্যাম্বুলেন্স সেবা তাঁর উদার মনের এক অবিস্মরণীয় নিদর্শন। দাছিজুল হক আনিছ তাঁর কাজের মাধ্যমে দেখিয়ে দিলেন, মানুষের সেবাই হলো জীবনের শ্রেষ্ঠ ধর্ম।

এর আগেও এলাকার জনদুর্ভোগ লাঘবে নিজ খরচে বিভিন্ন সড়ক ও অবকাঠামো সংস্কার করে আলোচনায় আসেন এই সমাজসেবক। নিজের এই নতুন মানবিক উদ্যোগের বিষয়ে দাছিজুল হক আনিছ জানান, এলাকার মানুষের চিকিৎসাক্ষেত্রে ভোগান্তি তাঁকে গভীরভাবে ব্যথিত করে। তাই নিজ এলাকার মানুষের পাশে দাঁড়াতে তাঁর এই ক্ষুদ্র প্রচেষ্টা।

দাছিজুল হক আনিছের এই মহতী উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই শান্তিরাম ইউনিয়ন জুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রশংসার জোয়ার বইছে। এলাকাবাসী মনে করছেন, এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে এবং জরুরি মুহূর্তে মানুষের প্রাণ বাঁচাতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। তারা আরও জানান, শুধু নির্বাচনী প্রচারণায় নয়, তিনি ব্যক্তিগত উদ্যোগে এলাকার রাস্তা সংস্কারসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছেন। বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই সমাজসেবককে চেয়ারম্যান হিসেবে পেলে শান্তিরাম ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত হবে বলে তারা মনে করেন।

এ বিষয়ে বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছ বলেন, “রাজনীতি বা জনপ্রতিনিধিত্ব হলো মানুষের সেবা করার সবচেয়ে বড় মাধ্যম। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করতে চাই। শান্তিরাম ইউনিয়নের কোনো মা-বোন বা ভাই যেন অ্যাম্বুলেন্সের অভাবে বিনা চিকিৎসায় কষ্ট না পান, সেই দায়বদ্ধতা থেকেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি আজীবন মানুষের পাশে থাকতে চাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com