শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অবকাঠামো উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামীণ চিত্র, পরিবর্তন হচ্ছে জীবন যাত্রার মান

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবকাঠামো উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামীণ চিত্র, পরিবর্তন হচ্ছে জীবন যাত্রার মান
৩৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র। এক সময়ে প্রতি বছরের বন্যায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্থ হয়ে এলাকার হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছিল। সরকার প্রদত্ত গ্রামীণ অবকাঠানো রক্ষণাবেক্ষন উন্নয়ন, নির্মান, পূর্ণঃনির্মান ও সংস্কারের লক্ষ্যে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের টিআর, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে ক্রমান্বয়ে পাল্টে যেতে শুরু করেছে গ্রামাঞ্চলে জন সাধারনের বসবাস, চলাচলসহ প্রত্যন্ত অঞ্চলের চিত্র।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রামীণ জনপদ উন্নয়নের মহাপরিকল্পনায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ‘কাবিখা’ ও কাজের বিনিময়ে টাকা ‘কাবিটা’, টেস্ট রিলিফ ‘টিআর’ ও এডিপি প্রকল্পের মাধ্যমে উপজেলার গ্রামীণ জনপদের রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নের ধারায় মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি গ্রামীণ জনপদের চিত্র অনেকটাই পাল্টে যাচ্ছে। গ্রামীণ অনেক কাঁচা রাস্তা সংস্কারের ফলে এলাকার স্কুল-কলেজগামী হাজার হাজার ছাত্রছাত্রীর পাশাপাশি এলাকার বয়োবৃদ্ধ রোগীরা যেন হাফ ছেড়ে বাঁচতে শুরু করেছেন। স্থানীয় একাধিক সমাজ সচেন ব্যক্তি জানান, জনস্বার্থে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে গ্রামীন অবকাঠামো উন্নয়নে প্রত্যন্ত জনপদের জীবন যাত্রার মান পরিবর্তন হচ্ছে।

এলাকার ছেলেমেয়েদের স্কুলে যাতায়াতও নিশ্চিত হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী জানান, সরকার প্রদত্ত বিভিন্ন প্রকল্পের আওতায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন অব্যাহত থাকলে দ্রুত লাঘব হবে গ্রামীণ দুর্ভোগ আর গ্রামীণ অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন। জনগণের জীবন-মান উন্নয়নে সর্বাত্বক প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, আমি নিজেও প্রকল্পের কাজ পরিদর্শন করেছি। প্রতিটি কাজই মানসম্মতভাবে সম্পন্ন হচ্ছে এবং সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে, যা আমাদের জন্য বড় অর্জন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com