শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
৬১

‎অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ স্বাধীন জাতীয় সংস্থা গঠন এবং আইন প্রণয়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। সংগঠনটির সদর উপজেলা শাখা রোববার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করে।

‎এর আগে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। এতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

এসময় বক্তব্য দেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ, জেলা শাখার সভাপতি শাহীনুর বেগম, সাধারণ সম্পাদক মিজান সরকার, জেলা সংগঠক আলম মিয়া, আল্পনা বেগম প্রমুখ।

‎বক্তারা বলেন, অবৈধ ও পাচার করা অর্থ উদ্ধার করে উৎপাদন ও সেবা খাতের সম্প্রসারণ প্রক্রিয়ায় বৃহত্তর জনগোষ্ঠীর আয় বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সমীচীন। ‎বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্খায় রচিত  সংবিধানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে  জনগণের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য জনগণকে পুঁজির যোগান দেয়া আবশ্যক। বক্তারা এজন্য আইন প্রণয়নের জোর দাবি জানান।

‎মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়। তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা রেজওয়ানুর রহমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com