হিজলা উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন: | মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ১৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
আদালতের রায় অমান্য করে বালু উত্তোলন: হিজলায় কোস্টগার্ডের অভিযান, ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০ বরিশালের হিজলা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।
অভিযানে ৫৭টি ড্রেজার জব্দ করা হয়েছে এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িত ২০ জনকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ৩০ ডিসেম্বর ভোর থেকে হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম চলছিল।
অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত ৫৭টি ড্রেজার জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ২০ জন শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কোস্টগার্ডের পক্ষ থেকে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ড্রেজারগুলোর বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নদীভাঙন রোধ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com