শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অবৈধ ভাবে ঘের করায় কেশবপুর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবৈধ ভাবে ঘের করায় কেশবপুর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা
২১

১৯/০৬/২০২৫ . তারিখ কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা বাটভিলা সড়ক, পাজিয়া ও মঙ্গলকোট ইউনিয়নের বিভিন্ন ঘেরে ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা, ২০১৯ এর বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় নীতিমালা ভঙ্গ করে সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে সরকারি সম্পত্তি নষ্ট করা ও ভূগর্ভস্থ পানি উত্তোলন করার অপরাধে বাবুরাম মন্ডল (ঘেরের মালিক আসাদুর রহমান)কে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

এছাড়া ভূগর্ভস্থ পানি উত্তোলন করার অপরাধে কয়েকটি ঘেরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
যেসব ঘেরে কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি সেক্ষেত্রে উপস্থিত জনসাধারণ/জনপ্রতিনিধিদের মাধ্যমে ঘের মালিকদের নিকট প্রয়োজনীয় নির্দেশনা পৌঁছে দেয়ার অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com