শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অভয়নগর থানা পুলিশের অভিযানে ০২(দুই)কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্ৰেফতার

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অভয়নগর থানা পুলিশের অভিযানে ০২(দুই)কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্ৰেফতার
১৭

অভয়নগর থানা পুলিশের এসআই মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম ইং ২৫/০৬/২০২৫ সিদ্ধিপাশা পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে প্রেমবাগ বাজার এলাকা হতে দুই কেজি গাঁজাসহ মমিন গাজী(৫২), এবং মুন্না খান(৪৩) নামের দুই জন মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে।

আসামি মমিন গাজী খুলনা জেলার সদর থানাধীন রেলওয়ে ঘাট কলোনি এলাকার গফুর গাজীর ছেলে এবং আসামি মুন্না খান @ নূর ইসলাম একই থানার গ্ৰীন ল্যান্ড আবাসন সি ব্লকের মৃত আঃ মান্নান খানের ছেলে।

গ্ৰেফতারকৃত আসামিদ্বয়ের পিসিপিআর যাচাই করে দেখা যায় আসামি মমিন গাজীর নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা সহ পাঁচটি মামলা রয়েছে এবং আসামি মুন্না খানের নামে থানায় দুটি মামলা রয়েছে।

পরবর্তীতে এ সংক্রান্তে অভয়নগর থানার মামলা নং-১৫, তাং-২৫/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়েছে।আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com