শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ | প্রিন্ট | ৩২ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কলিকাড়া গ্রামে নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ উঠেছে একটি ড্রেনকে ঘিরে। স্থানীয়দের দাবি, আজ সামান্য বৃষ্টিতেই ড্রেনটির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে এবং এর কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়, অল্প বৃষ্টির পানির চাপেই ড্রেনের দেয়াল ধসে গেছে এবং কোথাও কোথাও ফাটল সৃষ্টি হয়েছে। এতে করে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসীর ভোগান্তি বাড়ছে।গ্রামবাসীরা অভিযোগ করেন, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং তদারকির অভাবের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে ড্রেনটি পুনর্নির্মাণ করে স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com