বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অষ্ট্রেলিয়ার মেলবোর্নে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

বেলাল হোসাইন, অস্ট্রেলিয়া প্রতিনিধি   |   বুধবার, ১৬ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৩৭৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অষ্ট্রেলিয়ার মেলবোর্নে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
৬৮

গতকালআগস্ট (২০) মঙ্গলবামেলবোর্ন আওয়ামী লীগ, অষ্ট্রেলিয়া শাখার উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়।

মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহবুবুলআলমের সভাপতিত্বে দলের সাধারন সম্পাদক মোল্লা মোঃ রাশিদুলহক সবাইকে স্বাগত জানিয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানশুরু করেন অতঃপর ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শহীদ সকলেরস্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তথ্য ও গবেষণামূলক এই অনলাইন আলোচনা সভায় বঙ্গবন্ধুরজীবনী নিয়ে আলোচনা করা ছাড়াও বঙ্গবন্ধুর হত্যাকান্ডের প্রেক্ষাপট তৈরী, বঙ্গবন্ধুর হত্যাকান্ডের বিচার এবং হত্যাকান্ডের পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক গবেষণামূলক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়এছাড়াও স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে বঙ্গবন্ধুকে খুন করায় দেশের যে ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি সাধিত হয়েছে তার উপর আলোকপাত করা হয়। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক এর উপর দৃষ্টিপাত করেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দূর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আওয়ামী লীগে বঙ্গবন্ধু এবং স্বাধীনতার চেতনাবিহীন অনুপ্রবেশকারীমুক্ত দল আশা করেন। তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করার দাবী জানান

ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার সভাপতি এডভোকেট ড. সিরাজুল হক, মেলবোর্ন আওয়ামী লীগের উপদেস্টা, জ্বালানী বিশেষজ্ঞ, কনসালটেন্ট, ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা খন্দকার সালেক সূফি, নিউজিল্যান্ডে বাংলাদেশ সরকারের অনারারী কনসাল বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান অনু, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রানসমাজকল্যানউপকমিটির সদস্য নুরুল হক সজীব, বাংলাদেশ আওয়ামী লীগকেন্দ্রীয় বনপরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাদি ইসলাম জয়, সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা, মেলবোর্ন যুবলীগের সভাপতি মোঃ জেমস খান, মেলবোর্ন যুবলীগের ভারপ্রাপ্তসাধারন সম্পাদক ফাহাদ চৌধুরী, মেলবোর্ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম সোহাগ, আওয়ামী লীগ নেতা এস এমমাযহারুল ইসলাম, মতলব (দঃ) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিমোঃ মিরাজ সরকার সহ আরও অনেকে।

অতঃপর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সকল শহীদ, ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধু, ওনার পরিবারের সকল শহীদসহ ঐদিন যারা শহীদ হয়েছিলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় যারা শহীদ হয়েছিলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের জন্যে প্রান দেয়া সকল শহীদের জন্যে দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com