শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

অসহায় গর্ভবতী মানসিক প্রতিবন্ধীর পাশে দাঁড়াল নবীনগর মডেল প্রেসক্লাব

আবু মোছা রাশিয়া প্রতিনিধি   |   রবিবার, ০১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অসহায় গর্ভবতী মানসিক প্রতিবন্ধীর পাশে দাঁড়াল নবীনগর মডেল প্রেসক্লাব
৩৫

সমাজের একেবারে প্রান্তিক এক গর্ভবতী মানসিক প্রতিবন্ধী নারী অসহায়, দিশেহারা, অবহেলিত। রসুল্লাবাদ বাজার এলাকায় অনিশ্চিত অবস্থায় ঘুরে বেড়ানো সেই নারীর দিকে যখন অনেকেই ফিরেও তাকায়নি, তখন মানবতার হাত বাড়িয়ে দেয় নবীনগর মডেল প্রেসক্লাব।

রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংবাদিক খন্দকার এনামুল হক বাশার বিষয়টি প্রেসক্লাবকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেন প্রেসক্লাবের সম্মানিত সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ মাস্টার।তাদের নেতৃত্বে খন্দকার এনামুল হক বাশার, সাংবাদিক আশরাফুল, সাংবাদিক রাশিয়া প্রতিনিধি আবু মুসা ও রাজিবসহ অন্যান্য সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসহায় নারীকে উদ্ধার করেন। তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত তাকে নবীনগর সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়।

শুধু উদ্ধারেই সীমাবদ্ধ থাকেননি তারা মহিলার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নবীনগরের এই সাংবাদিকবৃন্দ।একজন মানসিকভাবে অসুস্থ, গর্ভবতী নারীর প্রতি এমন মানবিক উদ্যোগ সমাজে আশার আলো জ্বালিয়েছে। সংবাদকর্মীরা শুধু কলমের যোদ্ধাই নন, প্রয়োজনে মানবতার সেবায়ও যে অগ্রণী ভূমিকা রাখতে পারেন এই ঘটনাই তার জীবন্ত প্রমাণ এলাকাবাসী এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com