শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আওয়ামীলীগ হলো কালনাগিনী হয়ে ছোবল মারে আর ওঝাঁ হয়ে বিষ নামানোর নাটক করা সংগঠন —আল্লামা মামুনুল হক

সাদমান শফিক:   |   বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামীলীগ হলো কালনাগিনী হয়ে ছোবল মারে আর ওঝাঁ হয়ে বিষ নামানোর নাটক করা সংগঠন —আল্লামা মামুনুল হক

আওয়ামী লীগ হলো কালনাগিনী হয়ে ছোবল মারে আর ওঝাঁ হয়ে বিষ নামানোর নাটক করা সংগঠন। তারা রাতে সংখ্যালঘুদের উপর কালনাগিনী হয়ে ছোবল মারে আর দিনে ওঝাঁ হয়ে বিষ নামানোর নাটক করে। এমনটাই মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাদারীপুর পৌরসভ কেন্দ্রয়িা ঈদগাঁহ ময়দানে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবীতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসছে। এ পূজায় তাদের সহযোগিতা করতে হবে। কোন সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। আগে আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে নাটক করেছে। এখন আর এদেশে আওয়ামী লীগ নেই, যে কারণে আমাদের কোন ধরণের সহিংসতা করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রতি বর্জায় রেখে চলতে হবে।
আল্লামা মামুনুল হক আরো বলেন, আগস্টের বিপ্লবকে ধরে রাখতে সমমনা সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তবর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, আগস্টের বিপ্লব মানে মুক্তির বিপ্লব। সভায় তিনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার তীব্র সমালোচনা করেন। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়াকে কাপুরুষিত আচরণ বলে মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা হাবীন আহমাদ চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন চন্ডিবর্দীর পীর মাওলানা আলী আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালী, কার্যকরী সদস্য মাওলানা রুহুল আমিন খান প্রমুখ। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com