শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আওয়ামী নৈরাজ্য তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:-   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী নৈরাজ্য তান্ডবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত
১০১

পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশ নৈরাজ্য, অরাজকতা সৃষ্টিকারী নিষিদ্ধ সংগঠন আওয়ামী ফ্যাসিবাদীদেযর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিমানবন্দর আবাসিক এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লীরা। শুক্রবার ১৯ সেপ্টেম্বর, জুমা নামাজ পরবর্তী এলাকার বিভিন্ন মসজিদের বাহিরে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে, বিমানবন্দর থানা দিন সিভিল এভিয়েশন আবাসিক এলাকার সকল মসজিদের মুসল্লী ও বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ন আহবায়ক জুলহাস ভূইয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ও বিমানবন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলা হয়। এ সময় স্থানীয় মুসল্লিরা ও বিএনপির নেতৃবৃন্দ বিমানবন্দর থানাধীন সিভিল এভিয়েশন আবাসিক কেন্দ্রীয় মসজিদ, আমবাগান মসজিদ, টিন সেট মসজিদ সহ বিমানবন্দর থানা সংলগ্ন দক্ষিনখান থানার আওতাধীন আওলার বাজার জামে মসজিদ, পশ্চিমপাড়া শামসুল উলুম জামে মসজিদ এলাকায় নিষিদ্ধ আওয়ামী জঙ্গি সংগঠন মিছিলের চেষ্টা করলে তা প্রতিহত করে দেন। এসময় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন।

বিমানবন্দর থানা সহ সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদী ভোটবিহীন সরকার বিগত ১৭ বছর গুম, খুন, গায়েবী মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে নির্যাতন চালিয়েছে। জুলাই – আগষ্ট ছাত্র আন্দোলনে গণহত্যা চালানো, ফ্যাসিস্টদের এই বাংলার মাটিতে আর ঠাঁই হবে না। কিন্তু ভারতের সেবা দাস পলাতক খুনি হাসিনা যদি ভারতে বসে আর কোন অরাজকতা, নৈরাজ্য সৃষ্টির হুকুম দেয়,এই দেশে বসে থাকা অবৈধ, নিষিদ্ধ সংগঠনের ফ্যাসিস্টরা তা বাস্তবায়নের চেষ্টা করে তাহলে তাদেরকে সাধারণ জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আগামীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আমিনুল হকের নেতৃত্বে যে কোন কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, রানা হোসেন সোহেল, এস এম শিশির, শফিকুল ইসলাম সবুজ, ফিরোজ হোসেন শিপু, আবির আসলাম ও শামীম ভূঁইয়া প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com