শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মাহিন ময়মনসিংহ জেলা প্রতিনিধি   |   শনিবার, ০৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলপুর ও হালুয়াঘাটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার ফুলপুর ও হালুয়াঘাট উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। তাদের নিষিদ্ধ করা সময়ের দাবি।”

তারা আরও বলেন, “গণঅধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাবে।” বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলার নবনির্বাচিত সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান মাহিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুমিন উদ্দিন ফকির, যুব অধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক আবু তাহের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সারওয়ার জাহান নুর, জেলা শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, “আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। তাদের নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com