শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ শুটকি অনির্দিষ্টকালের জন্য ভারতে মাছ রপ্তানি বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে মাছ রপ্তানি করতে পারছেন না ব্যবসায়ীরা।আখাউড়া স্থলবন্দরটি বাংলাদেশের অন্যতম ব্যস্ততম রপ্তানি বন্দর। বিশেষ করে মাছ, শুঁটকি, পাথর, কৃষিপণ্যসহ বেশ কয়েকটি পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে বন্দরটির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিদিনই এই বন্দর দিয়ে বিপুল পরিমাণে হিমায়িত মাছ রপ্তানি হয়, যা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শত শত ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের জীবিকাকে ঘিরে চলমান।
ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এ বন্দর দিয়ে ৫০ থেকে ৭০ টন হিমায়িত রুই, কাতল, পাঙাশ, তেলাপিয়া, পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ রপ্তানি হতো। প্রতি কেজি ২.৫ মার্কিন ডলার দরে এসব মাছ বিক্রি করে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার রপ্তানি আয় হতো। দীর্ঘদিন ধরে এই সনদ ম্যানুয়ালি দিত মৎস্য অধিদপ্তর। কিন্তু গত ১৩ নভেম্বর থেকে সনদ অনলাইন করার নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দেশনা কার্যকর না হওয়ায় বৃহস্পতিবার থেকে বিল অব এন্ট্রি গ্রহণ বন্ধ হয়ে যায়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com