শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শফিকুল ইসলাম বাদল  ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি :   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দরুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা রেললাইনের ওপর যুবকের দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। প্রথমে তাঁর পরিচয় পাওয়া না গেলেও পরে জানা যায়, নিহতের নাম কবির। তিনি চাঁদপুর জেলার বাসিন্দা এবং আখাউড়ায় খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন।আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। কোন ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com