শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আগামী বর্ষায় নগরীতে জলাবদ্ধতা নিরসনে এখনি কার্যকর উদ্যোগ নেয়া জরুরী :- শাহজাহান চৌধুরী

ইসমাইল ইমন   |   বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগামী বর্ষায় নগরীতে জলাবদ্ধতা নিরসনে এখনি কার্যকর উদ্যোগ নেয়া জরুরী :- শাহজাহান চৌধুরী
১৬

আমরা চাটগাঁবাসীর ১৯ দফা উন্নয়ন প্রস্তাবনার উপর জামায়াতের নগর আমীর এবং নির্বাহী পরিষদের মতবিনিময় শেষে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী বর্ষা আসার আগেই নগরীতে জলাবদ্ধতা নিরসনে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরী। চট্টগ্রামের জলাবদ্ধতা মানবসৃষ্ট, মেগা প্রকল্প সময়মত শেষ না করা ও অপরিকল্পিত নগরায়ণ এর জন্য দায়ী। এই সমস্যা স্থায়ী সমাধানের জন্য দ্রুত সময়োপযোগী ও কার্যকর নতুন মাস্টারপ্লান তৈরি সময়ের দাবি।

৮ জানুয়ারি বুধবার সকাল ১১টায় দেওয়ান বাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ের কনফারেন্স রুমে “আমরা চাটগাঁবাসী” এবং জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী কমিটির যৌথ মতবিনিময় সভায় ১৯ দফা তৃণমূল উন্নয়ন প্রস্তাবনা উপস্থাপনকালে তিনি এই কথা বলেন মতবিনিময় সভায় চাটগাঁবাসীর নেতৃবৃন্দের দাবি, গত তিন দশকে চট্টগ্রামের মতো মেগা সিটির জন্য কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হয়নি। এ কারণে অপরিকল্পিত নগরায়নের ফলে জলাবদ্ধতা সহ নানা সমস্যা দিন দিন তীব্রতর হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, এ মুহূর্তে নতুন প্রকল্প গ্রহণ না করে চলমান মেগাপ্রকল্পগুলোর দ্রুত সমাপ্তি নিশ্চিত করার পাশাপাশি একটি আধুনিক ও বহুমুখী মাস্টারপ্লান তৈরির উদ্যোগ নেওয়া জরুরি বলে মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমীর ও সাবেক সংসদীয় দলের হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সভায় “আমরা চাটগাঁবাসী”র সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের প্রস্তাব উপস্থাপনা ও সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারী অধ্যক্ষ নুরুল আমিন, এসিস্টেন্ট সেক্রেটারী সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, আমরা চাটগাঁবাসীর , সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল। আমরা চাটগাঁবাসী রিসার্চ সেলের কো-অর্ডিনেটর ওয়াসী উদ্দিন আনসারী, অতিরিক্ত জিপি এডভোকেট কানিজ কাউসার রিমা, সাংবাদিক কামরুল হুদা, ডা.ফজলুল হক সিদ্দিকী, উত্তম কুমার আচার্য্য, প্রকৌশলী আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ, জানে আলম চৌধুরী, ডা. আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার তৌহিদুল আলম চৌধুরী, রাশেদুল আজীজ, ফরহাদ উদ্দীন সোহাগ, কবি জসিম উদ্দিন, শাখাওয়াত ইলাহী শিবলী প্রমুখ দাবি ও প্রস্তাবনা: নেতৃবৃন্দ চট্টগ্রামের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব দূর করে সময়োপযোগী মাস্টারপ্লান তৈরি এবং নগরবাসীর নিত্য সমস্যা সমাধানে মেয়রকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com