শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আত্মহত্যার চেষ্টা, শরীরে পেট্রোল ঢেলে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আত্মহত্যার চেষ্টা, শরীরে পেট্রোল ঢেলে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু
২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়া রায়হান মিয়া (২৭) নামের এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।

রায়হান মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর ধোপাডাঙ্গা গ্রামের চান মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার
(২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে পারিবারিক কলহের জেরে মনের ক্ষোভে অভিমান করে রায়হান আত্মহত্যার চেষ্টায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে শরীর পুড়ে যেতে থাকলে আত্ন রক্ষায় পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও জানা যায়, রায়হান প্রায় আট-নয় বছর পূর্বে বিয়ে করেন। তাদের সংসারে দু’টি সন্তান রয়েছে। তবে রায়হান অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ ছাড়াও কয়েক মাস আগে পরকীয়ায় অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসীর হাতে ধরা পড়ে ছিলেন। পরে শাশুড়ির চাপে স্ত্রী আদুরী বেগম নিজের গহনা বিক্রি করে টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনেন। এ ঘটনা থেকে নিস্তার পেলেও রায়হান নিজেকে সংশোধন না করে আবারও অন্য এক নারীকে বিয়ে করার প্রস্তাব দিলে দাম্পত্য কলহ চরমে ওঠে। এতে স্ত্রী আদুরী বেগম নির্যাতনে অতিষ্ঠ হয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান। এর মধ্যে রায়হানের বাবার এক লাখ টাকা হারিয়ে যায়। টাকা চুরির অভিযোগে বাবা চান মিয়া ছেলেকে দোষারোপ করলে আবারও পারিবারিক বিরোধ দেখা দেয়।

একপর্যায়ে মনের ক্ষোভে অভিমান করে রায়হান আত্মহত্যার চেষ্টায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে গুরুতর দগ্ধে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com