আনোয়ার হোসেন: | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় র্যাব এর অভিযানে জাহিদুল ইসলাম (৫৫) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হয়েছে। সোপর্দ করা হয়েছে থানায়।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন মামলায় আসামি জাহিদুর ইসলামকে যাবজ্জীবন সাজা দেয় বিজ্ঞ আদালত। তখন থেকে আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন তিনি। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাশবাড়ীর ঢোলভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, গ্রেফতার আসামি জাহিদুল ইসলামকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com