শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আদালতে গোলাপের আত্মসমর্পণ, পিস্তলসহ গুলি উদ্ধার

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আদালতে গোলাপের আত্মসমর্পণ, পিস্তলসহ গুলি উদ্ধার
১১

গাইবান্ধার সাদুল্লাপুরে হোটেল মালিকের ছেলেকে গুলির ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত গোলাপ আদালতে আত্মসমর্পন করেছে। তার দেয়া তথ্যানুযায়ী মাটির নিচ হতে একটি পিস্তুলসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (‎১৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেট সংলগ্ন একটি ঘরের পিছনে মাটির নিচ হতে পিস্তলসহ গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির মধ্যে ২ রাউন্ড তাজা গুলিসহ ২ রাউন্ড খোসা গুলি রয়েছে।

‎পুলিশ সুত্রে জানা যায়, হোটেল মালিকের ছেলেসহ ২ জনকে গুলি বিদ্ধ করার অভিযোগে গোলাপ প্রামাণিক নামে এক যুবকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। আজ মঙ্গলবার অভিযুক্ত গোলাপ প্রামানিক গাইবান্ধা বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন । এ সময় আদালতে থাকা অবস্থায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সবুর কোর্ট পুলিশ পরিদর্শকের সহায়তায় আসামির সঙ্গে কথা বলেন, তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে এসআই আব্দুস সবুর মাটির নিচে পুঁতে রাখা পিস্তলসহ গুলি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে ‎সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার গণমাধ্যমে জানান, একটি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com