শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আদেশ সংযুক্ত চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার

চট্টগ্রাম ব্যুরো:   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আদেশ সংযুক্ত চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার
২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মোশারফ হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নিদের্শক্রমে কেন্দ্রীয় যুবদলের সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যূগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে স্ব-পদে বহাল করা হলে কর্মী সমর্থকরা শুকরিয়া আদায়ের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানতে চাইলে যুবদল মোশাররফ হোসেন বলেন, মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দলের সকল স্তরের কর্মী সমর্থকদের প্রতি তাদের আন্তরিকতার জন্য ভালবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সামনের দিনে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে নিতে চাই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com