শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর সেন্ট্রাল কমিটির কাউন্সিল সম্পন্ন

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর সেন্ট্রাল কমিটির কাউন্সিল সম্পন্ন
৩০

সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুন নূর, সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ,সাংগঠনিক সম্পাদক হাফিজ মাও: কাওছার আহমদ

আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর (২০২৫–২০২৮ সেশনের) সেন্ট্রাল কমিটির কাউন্সিল অধিবেশন গত ৫ অক্টোবর ২০২৫, রবিবার, বাদ যোহর নিউইয়র্কস্থ ফুলতলী ইসলামিক সেন্টারে স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিল অধিবেশনের প্রধান নির্বাচন কমিশনার আল্লামা মঈন উদ্দিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও স্থায়ী কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল মাওঃ মুহাম্মদ আব্দুন নুর সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

হাফিজ নজম উদ্দীন আহমদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনজুমানে আল- ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী ভার্চুয়ালী যুক্ত হয়ে কাউন্সিল অধিবেশন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করাসহ, ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা শরীফ উদ্দীন, মাওলানা আবু নসর মোহাম্মদ কুতবুজ্জামান ও মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত বিভিন্ন স্টেট থেকে আগত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মাওলানা মুহাম্মদ আব্দুন নূর সভাপতি, মাওলানা শাব্বির আহমদ সাধারণ সম্পাদক ও হাফিজ মাওঃ কাওছার আহমদ-কে সাংগঠনিক সম্পাদক করে আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর (২০২৫–২০২৮ সেশনের) জন্য ২৩ সদস্যবিশিষ্ট সেন্ট্রাল কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি মাওলানা আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, আলহাজ্ব সাদাত খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহান উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোতাহির হুসাইন, প্রচার সম্পাদক মালিক শেখ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ, যুব-বিষয়ক সম্পাদক হাফিজ নজম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ মুহিতুর রহমান সোহেল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন খান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কবির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জামশেদ হুসাইন এবং অফিস সম্পাদক মাওলানা মুহিবুর রহমান।

নির্বাহী সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা সুন্নতুর রহমান, ক্বারী মোঃ মাহতাব আহমদ, হাফিজ মঈনউদ্দিন এবং হাফিজ পারভেজ সিদ্দিক। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সকল দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান স্থায়ী কমিটির সভাপতি আল্লামা মঈন উদ্দীন সাহেব। স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ‎ ‎

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com