ইসমাইল ইমন চট্টগ্রাম | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে
মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকা হতে ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারি’কে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলার সীমান্তর্বতী এলাকা হতে একটি বাস যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়েরে উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১৮ জানুয়ারি শনিবার, আনুমানিক ১২:৫০ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম’র আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সরকারহাট গরুর বাজার এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী সড়কের পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস গাড়ী তল্লাশী কালে গাড়ীতে থাকা অভিযুক্ত যাত্রী ০১। মোছাঃ শমসিদা (৩২) স্বামী-ইউনুস, সাং-বানিয়ার দোকান পাড়া, থানা- মহেশখালী, জেলা কক্সবাজার এবং ০২। রোহিঙ্গা নাগরিক মোঃ তৈয়ব (৪৫), পিতা-মৃত লাল মিয়া, সাং-কুতুপালং, থানা- উখিয়া, জেলা-কক্সবাজারদের আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে অভিযুক্ত যাত্রীদের তল্লাশী কালে তাদের হেফাজত হতে ১৬টি বান্ডেল বিশেষ কৌশলে রক্ষিত ১৫০টি পলিজার প্যাকেটের ভিতর হতে ৩০ হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ অভিযুক্তদের আকট করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৩ লক্ষ টাকা। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে আটককৃত আসামী রোহিঙ্গা নাগরিক মোঃ তৈয়ব এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এবং চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার মাদক সংক্রান্তে ০২টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com