ঢাকা প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫৮ বার পঠিত | পড়ুন মিনিটে
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “Probashir City – CIP Honor Award 2025”। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অসামান্য অবদান, সাফল্য ও ত্যাগের স্বীকৃতি জানাতে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসীদের জন্য নির্মাণাধীন দেশের প্রথম স্মার্ট সিটি—প্রবাসীর সিটি। সন্ধ্যার পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত CIP ও বিশিষ্ট প্রবাসীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচকরা বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
এ সময় প্রবাসীর সিটি–র স্মার্ট মেগা প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। আধুনিক ও আন্তর্জাতিক মানের এই স্মার্ট সিটিতে স্কুল, হাসপাতাল, মসজিদ, হেলিপ্যাড, সুইমিং পুলসহ নাগরিক সুবিধার পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রবাসীর সিটির ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান বলেন, প্রবাসীরা যেন কেবল বিনিয়োগকারী না হয়ে এই স্মার্ট সিটির প্রকৃত মালিক হন—সেই লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও আধুনিক বাংলাদেশ গড়াই তাদের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সফল প্রবাসীদের হাতে তুলে দেওয়া হয় CIP Honor Award – 2025। সম্মাননাপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও গোল্ডেন অনার শিল্ড প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত এক প্রবাসী বলেন, বিদেশে অবস্থান করেও দেশের জন্য কাজ করার এই স্বীকৃতি ভবিষ্যতে আরও বেশি দেশপ্রেম ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানের শেষাংশে আয়োজন করা হয় একটি মনোজ্ঞ Buffet Networking Dinner। এ সময় প্রবাসীদের ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা, স্মার্ট সিটি উন্নয়ন পরিকল্পনা ও প্রবাসীবান্ধব উদ্যোগ নিয়ে আলোচনা করেন আয়োজক ও অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর অব. ড. নাসির উদ্দিন আহাম্মেদ এবং মূল আলোচনা করেন প্রবাসীর সিটির ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com