শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি কমলগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মো.সাইদুল ইসলাম(মৌলভীবাজার)প্রতিনিধি:   |   শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি কমলগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কমলগঞ্জ প্রেসক্লাব।

শুক্রবার(২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কমলগঞ্জ প্রেক্লাবের সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,আহবায়ক কমিটির সদস্য নির্মল এস পলাশ,সালাহউদ্দিন শুভ,সাংবাদিক মোনায়েম খাঁন,মুমিনুল ইসলাম,জাহেদ আহমদ,রাজন আবেদীন, মালিক মিয়া প্রমুখ।

এর আগে কমলগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে কমলগঞ্জ উপজেলা প্রশাসন, কমলগঞ্জ থানা,কমলগঞ্জ পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদীদল ও অঙ্গ সংগঠন,উপজেলা স্কাউট,ফায়ার সার্ভিস, বন বিভাগ,পল্লি বিদ্যুৎ, আনসার ভিডিপি, লেডিস ক্লাব,মণিপুরী ললিতকলা একাডেমি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন স্কুল – কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আত্মদানকারী শহিদদের ও জুলাই -আগস্ট বিপ্লবে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com