শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তক একাডেমির আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :   |   শুক্রবার, ০১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবর্তক একাডেমির আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রবর্তক একাডেমির উদ্যোগে এক আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া ইন্ডাস্ট্রিয়েল স্কুলের শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবর্তক একাডেমির সভাপতি সোহেল আহাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মো. খান বিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মো. আসাদুর রহমান আলমগীর, চিত্রশিল্পী বাবুল মিয়া এবং আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রশিক্ষণ পরিচালক শারমিন সুলতানা।বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবল বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। তারা উল্লেখ করেন, বর্তমান প্রজন্ম সনদনির্ভর শিক্ষায় বেশি মনোযোগী হলেও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ কমে যাচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও বক্তারা বলেন, প্রবর্তক একাডেমি পুরস্কার হিসেবে লোকজ শিল্প সামগ্রী প্রদান করে চারুকলা ও কারুশিল্পকে বাঁচিয়ে রাখার একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। তারা অন্যান্য সংগঠনকেও এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।প্রবর্তক একাডেমি শিক্ষার্থীদের আবৃত্তি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিয়মিত মাসিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দুটি বিভাগে ভাগ করা হয়—‘ক’ বিভাগ (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) এবং ‘খ’ বিভাগ (ষষ্ঠ থেকে দশম শ্রেণি)।

‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করে ফাতিহা রহমান, দ্বিতীয় হয় আবদুল্লাহ্ রোজবাহ এবং তৃতীয় হয় আফফান।
‘খ’ বিভাগে প্রথম স্থান অধিকার করে ফাজরিন রহমান, যৌথভাবে দ্বিতীয় হয় মুনতাহা মারিয়া ও জামিয়া এবং তৃতীয় স্থান অর্জন করে আয়েশা আক্তার আলো।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com