শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ

বরগুনা প্রতিনিধি:   |   রবিবার, ২২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ
৪৪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরগুনায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী বিজ্ঞানভিত্তিক আয়োজন ‘BSS Sci Magic Carnival 2026’। বরগুনা সাইন্স সোসাইটি (বিএসএস)-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই কার্নিভালের উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মণি, এমপি।

রোববার (২২ মার্চ) সকালে বরগুনা সার্কিট হাউজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আতিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন — বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। আমাদের নতুন প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে হাতে-কলমে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে কৌতূহল, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কার্নিভালে রয়েছে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী, সায়েন্স অলিম্পিয়াড এবং চমকপ্রদ ম্যাজিক শো। এসব আয়োজন শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় ম্যাজিশিয়ান রাশেদ সিকদার, যিনি ‘বাংলার Mr. Bean’ নামে পরিচিত। তার মনোমুগ্ধকর পরিবেশনা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিয়েছে।

আয়োজকরা জানান, বিজ্ঞানকে সহজ, আনন্দদায়ক ও আকর্ষণীয়ভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করাই এ কার্নিভালের মূল লক্ষ্য। পাশাপাশি নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার প্রয়াসও রয়েছে এ উদ্যোগে।

ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন (২২ ও ২৩ মার্চ) পর্যন্ত চলবে এই কার্নিভাল। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com