শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষে ইবি শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষে ইবি শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক সকল শিক্ষাঙ্গনে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) কুষ্টিয়ার দিগন্ত মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছ। ইবি শাখার সিনিয়র সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সহ-সভাপতি সৈয়দ ওসমান বিন হাসনাইন, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ, জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সহ-সভাপতি শিহাব উদ্দিন ও তালাবার অন্যান্য নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।

এ সময় বক্তারা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস, ঐতিহ্য,অতীত সংকট,বর্তমান অবস্থা ও বর্তমান সংকট নিরসনে করণীয় বিভিন্ন পদ্ধতির কথা বলেন। বক্তারা তাদের বক্তব্যে অতি দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন এর জোর দাবি তোলেন।এছাড়া প্রাইমারি স্কুলে নাচ-গানের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও “ইসলাম শিক্ষা” শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে দাবি তোলেন। দেশের প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা কোর্স বাধ্যতামূলক ও প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ে (স্পেশালাইজড ছাড়া) ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ চালু করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, এ সময়ে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক সভাপতি, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা মোঃ আব্দুর রহিম রহ. এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবনী থেকে আলোচনা ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মোনাজাত সম্পন্ন করেন তালাবা ইবি শাখার সহ-সভাপতি শিহাব উদ্দিন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com