মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি: | শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ | প্রিন্ট | ৩০ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরের মনিরামপুরে পথের সুলতানদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা। মানবিক এই আয়োজনটি বুধবার বিকেলে কালিবাড়ি শাহিদা সুলতানা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
সংস্থার পরিচালক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের অসহায়, দুঃস্থ ও পথশিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে এসব মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মৃত্যুঞ্জয় বিশ্বাস এবং মনিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক হাবিবুল বাশার ফিরাজ। বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে এ ধরনের উদ্যোগ মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংস্থার সদস্য ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সদস্য হাফেজ ইনামুল
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com