শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আশুগঞ্জ সার কারখানা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি   |   সোমবার, ১৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আশুগঞ্জ সার কারখানা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
২০

ব্রাহ্মণবাড়িয়ার এক করপোরেশন, এক পে-স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। সোমবার (১৭ নভেম্বর) সকালে থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। দাবি না মানা হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা।আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ও বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।এ সময় বক্তারা বলেন, শুধু টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে বেতন-ভাতা দেওয়া হয় জাতীয় পে স্কেলে।

একই কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য দুইটি বেতন কাঠামো বৈষম্যমূলক। তাই মজুরি স্কেল বাতিল করে জাতীয় পে-স্কেলে টেকনিশিয়ান ও অপারেটরদের অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।ছাড়া বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি বন্ধ করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া পুনরায় চালুর দাবি জনান তারা। পরে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক-কর্মচারীরা।গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে সাড়ে ১১শ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে- যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com