শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আসন্ন বরকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর

তৌফিক আলম চৌধুরী || চন্দনাইশ প্রতিনিধিঃ   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আসন্ন বরকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া কামনা করেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর
৮৭

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ইউনিয়নে ইতোমধ্যেই বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের আড্ডা থেকে শুরু করে হাট-বাজার, সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার মূল বিষয় কে হচ্ছেন আগামী দিনের চেয়ারম্যান। এই আলোচনায় নতুন করে শক্ত অবস্থান তৈরি করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান মোঃ আলমগীর।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকায় নীরবে কাজ করে যাওয়া এই ব্যক্তি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি কেবল একজন ব্যবসায়ী নন, বরং শিক্ষা, সমাজকল্যাণ ও মানবিক সহায়তার নানা উদ্যোগে যুক্ত থেকে নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

আলমগীরের সমর্থকদের মতে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে বরকল ইউনিয়নে একজন সৎ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে—যিনি শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন না, বরং বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখবেন। তাদের দাবি, আলমগীর সেই যোগ্যতা রাখেন। তিনি নির্বাচনে অংশ নিলে বরকল ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও মাদকমুক্ত জনপদে রূপান্তর করা সম্ভব হবে।
এদিকে আলমগীরের ঘনিষ্ঠরা জানান, তিনি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং জনগণের প্রত্যাশা ও ভালোবাসার প্রতিদান দিতেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষ, গরীব ও শ্রমজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিতে চান। বরকল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন চেয়ারম্যান প্রত্যাশা করছেন যিনি সহজে কাছে পাওয়া যাবে, দুর্নীতিমুক্ত থাকবেন এবং বাস্তব উন্নয়নে বিশ্বাসী হবেন। অনেকেই মনে করছেন, আলমগীর সেই প্রত্যাশার প্রতিফলন হতে পারেন।

সব মিলিয়ে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বরকল ইউনিয়নে রাজনৈতিক সমীকরণ নতুন করে গড়ে উঠছে। আর এই সমীকরণের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন মোহাম্মদ আলমগীর—যাকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা দিন দিন বাড়ছেই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com