মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক | সোমবার, ২৩ জুন ২০২৫ | প্রিন্ট | ১০২ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুরের ফরিদগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ৯ জনের পাশে দাঁড়িয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান। তার উদ্যোগে এবং মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। সোমবার (২৩ জুন) ফরিদগঞ্জের বিভিন্ন এলাকার ৯ জন আহত ব্যক্তির হাতে এই সহায়তার চেক তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহাবায়ক মোঃ ফারুক আহমেদ খান, মার্কেন্টাইল ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ মনির হোসেন খান, ব্যাংক কর্মকর্তা মোঃ সাইদ পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন সাবু পাটোয়ারী প্রমুখ।
আলহাজ্ব এম এ হান্নান বলেন, “দলমত নির্বিশেষে যারা সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আহত হন, তারা আমাদের সমাজের সাহসী সন্তান। তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব এবং মানবিক কর্তব্য। মার্কেন্টাইল ব্যাংক সবসময় সমাজের মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।” উল্লেখ্য, গত কিছুদিন আগে ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন অনেক আন্দোলনকারী। তাঁদের মধ্যে গুরুতর অনেক আহত ব্যক্তিকে সহায়তা প্রদান করে আসছেন। এই সহায়তা ফরিদগঞ্জবাসীর মাঝে আলহাজ্ব এম এ হান্নান সাহেবের প্রতি আরও একবার আস্থার প্রতীক হয়ে উঠেছে। শুধু রাজনৈতিক নয়—একজন মানবিক, সহানুভূতিশীল ও দায়িত্বশীল নেতৃত্বের উদাহরণ হিসেবে আবারও সামনে এলেন তিনি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com