জবি প্রতিনিধি | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুর রহমান আইডিয়াল ইন্সটিটিউটের স্কুল ক্যাম্পাসে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো “2nd Intra-School English Fiesta 2025”। ইংরেজি ভাষা চর্চা ও দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় মোহাম্মদপুর, মালিবাগ ও বনশ্রী শাখা থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। ইংলিশ ক্লাবের উদ্যোগে আয়োজিত উৎসবে শিক্ষার্থীরা অংশ নেয় নানা প্রতিযোগিতায়। এর মধ্যে ছিল—Spelling Bee, Poem Recitation, Crossword Puzzle, Grammar Battle, Creative Writing, Extempore Speech এবং Debate Competition। প্রতিটি পর্বে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা ও দক্ষতা তুলে ধরে, যা পুরো ক্যাম্পাসকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা জানান, এ ফিয়েস্তার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষাভীতি দূর করা, আত্মবিশ্বাস বাড়ানো এবং সৃজনশীলতা বিকশিত করা।
ইংলিশ ক্লাবের চিফ মডারেটর জাহাঙ্গীর হোসেন শাওন বলেন, “সারা বছর ক্লাবের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এ ফিয়েস্তা শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। প্রতিবছর শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহ নিয়ে অংশ নেয়।” সবচেয়ে আলোচিত পর্ব ছিল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। এ বছরের বিতর্কের বিষয় ছিল—“July Revolution: Expectation vs Achievements — were the goals fulfilled?”। Junior (6–7) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মালিবাগ শাখা এবং High Flyers ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বনশ্রী শাখা। শিক্ষকদের মতে, বিতর্ক শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, যুক্তি উপস্থাপন ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, অভিভাবকদের উপস্থিতি এবং শিক্ষকদের তত্ত্বাবধান পুরো আয়োজনকে আরও বর্ণিল করে তোলে। দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানেই সীমাবদ্ধ রাখে না, বরং বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতাও তৈরি করে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com