শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইংলিশ একাডেমীর পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইংলিশ একাডেমীর পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ইংলিশ একাডেমী সেনবাগ নোয়াখালী ২০২৪ সেশনে ভালো ফলাফল ও একাডেমি একসিলেন্সির জন্য একাডেমির বিভিন্ন বিভাগের ৪০ জন ছাত্র ছাত্রীর মাঝে ক্রেস্ট ও পুরষ্কার সামগ্রী বিতরণ করা হয়। একাডেমির সহ পরিচালক এ ইউ রনির সঞ্চালনায় পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে একাডেমির শুভাকাঙ্ক্ষী- মায়া হাসপাতালের এমডি, বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন আলো ও মেসার্স ইকবাল পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী ইকবাল হোসেনকে একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

৮ অক্টোবর (মঙ্গলবার) আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল শিক্ষক সমিতি সেনবাগ উপজেলার সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক নেতা জনাব আব্দুল মাজেদ, সেনবাগ থানার তদন্ত ইনচার্জ জনাব পলাশ চন্দ্র সিংহ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আজম রহিমুল্লাহ সুজন, বিশিষ্ট সমাজসেবক ও অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব শফিউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারুক হোসেন, অটবি ফার্নিচারের স্বত্বাধিকারী গোলাম মাওলা, সিনিয়র শিক্ষক মইনুদ্দিন, সফিউজ্জামান সিমু, ইসলামিক কিন্ডারগার্ডেনের প্রধান শিক্ষক আবু সায়েদ, সাংবাদিক নেতা মোঃ হারুন, একমি ফার্মাসিউটিকলের এরিয়া ইনচার্জ মোঃ ফখরুল আলম, নাভানা ফার্মাসিউটিকলের উপজেলা ইনচার্জ হারুনুর রশীদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা একাডেমীর ধারাবাহিক সাফল্যের জন্য পরিচালক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে হুমায়রা জান্নাত আরুফা, ফারজানা ইয়াসমিন মাওয়া, বাঁধন পাল রাতুল, মিনহাজ উদ্দিন, খাদিজা আক্তার ফারিয়া, আরিবা হোসেন, নাহিদা সুলতানা, ফরহাদুল ইসলাম প্রমি সিংহ সেলফ প্রেজেন্টেশানের বহুমাত্রিক উপস্থাপনা পরিবেশন করে- ইংরেজি ভাষার উপর তাদের দক্ষতা প্রমানের চেষ্টা অতিথিদের মুগ্ধ করেছে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিবৃন্দ ইংলিশ একাডেমি কতৃক তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com