শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইউআইটিএসের কোষাধ্যক্ষ হিসেবে রাষ্ট্রপতির নিয়োগ পেলেন অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।।

মোঃ শাফায়াত হোসেন   |   বুধবার, ২৩ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউআইটিএসের কোষাধ্যক্ষ হিসেবে রাষ্ট্রপতির নিয়োগ পেলেন অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ।।
৩৮

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী ৪ (চার) বছর মেয়াদে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কোষাধ্যক্ষ হিসেবে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর যুগ্মসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ইতোপূর্বে তিনি ইউআইটিএস-এর বিজনেস অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন।

অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ১৯৭৬ ও ১৯৭৭ সালে বি.কম (অনার্স) ও এম. কম ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ ও ১৯৯২ সালে যথাক্রমে এম.ফিল. ও পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেন। ১৯৮১ সালের ১৭ ডিসেম্বর তিনি সরকারি বি. এম. কলেজের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি মাউশির পরিচালক, সরকারি বি. এম. কলেজের অধ্যক্ষ এবং ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ১৯৫৩ সালে ভোলা জেলার এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. নেজাম্মল হক, মাতা হাফিজা খাতুন ও সহধর্মিণী রাজিয়া বেগম। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com