ফখরুল ইসলাম সিনিয়র রিপোর্টার: | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | ৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক (UAP) ফাউন্ডেশনের ২৩তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পোদ্যোক্তা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব কেএম মজিবুল হক-কে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
কুমিল্লা জেলার মুরাদনগরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কেএম মজিবুল হক শিক্ষা, উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক ও কর্পোরেট অঙ্গনে দীর্ঘদিন ধরে গৌরবোজ্জ্বল অবদান রেখে চলেছেন।
তিনি টানা ১২ বছর (১৯৮৯–২০০০) বাংলাদেশ সরকার কর্তৃক কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (CIP) হিসেবে স্বীকৃতি লাভ করেন। তিনি জেসিআই বাংলাদেশ-এর জাতীয় সভাপতি (১৯৯২), জেসিআই ইন্টারন্যাশনালের ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট (১৯৯৩) হিসেবে পূর্ব ইউরোপ, সিআইএস ও বাল্টিক অঞ্চলের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিশ্বের বৃহত্তম জাতিসংঘ শান্তি কর্মসূচি FER-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর (১৯৮৬) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কনস্যুলার কর্পস বাংলাদেশ (CCB)-এর সভাপতি ও ডিন (২০১৮–২০২০) হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে কেএম মজিবুল হক বাংলাদেশে ইয়েমেন প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি TAS Aviation Group, Shah Group এবং Bakkah Holding-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
একই সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য UAP ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্য হিসেবে নির্বাচিত হন—
আলমজেব ফারজাদ আহমেদ, আলহাজ্ব আবদুল মালেক মোল্লা, জাকি আলম এবং স্থপতি মাহবুবা হক।
বিশিষ্ট মহলের মতে, কেএম মজিবুল হকের প্রাজ্ঞ নেতৃত্বে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে—এমনটাই প্রত্যাশা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com