শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইউসুফনগরে ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে মিললো নিখোঁজ মনির মিয়ার লাশ: এলাকায় চাঞ্চল্য

মুরাদনগর (কুমিল্লা):   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউসুফনগরে ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে মিললো নিখোঁজ মনির মিয়ার লাশ: এলাকায় চাঞ্চল্য
১২

কুমিল্লার মুরাদনগরের ইউসুফনগর গ্রামে নিখোঁজের একদিন পর মাটিচাপা অবস্থায় মনির মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার পরিবারের পক্ষ থেকে মনিরের নিখোঁজের বিষয়ে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার দুপুরে মনিরের ছোট ভাইয়ের স্ত্রীর বসতঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি তারা সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের মেঝে খুঁড়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনির মিয়া পেশায় একজন দিনমজুর ছিলেন এবং প্রায়ই ছোট ভাইয়ের বাড়িতে যাতায়াত করতেন। তবে সাম্প্রতিক সময়ে পারিবারিক বিরোধ দেখা দেয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ছোট ভাই ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার গভীরে তদন্ত চলছে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com