আনোয়ার হোসেন: | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৭৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ইজিবাইক চালক রায়হান কবির মিলন (২২) হত্যা মামলার অন্যতম আসামী হোসেন আলী (২৭)কে যৌথ অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নিমতলা মোড় হতে গ্রেফতার করেছে র্যাব-১৩ ও র্যাব-৫০।
ইজিবাইক চালক রায়হান কবির মিলন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ভর্নাপাড়া গ্রামের
মৃত সায়েদ আলীর পুত্র। গ্রেফতারকৃত হোসেন আলী একই উপজেলার কশিগাড়ী গ্রামের ওমর আলীর পুত্র।
শনিবার (৫ অক্টোবর) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৩, সিপিসি-৩ এর গাইবান্ধা অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ভিকটিম রায়হান কবির মিলন একজন ইজিবাইক চালক ছিলেন। প্রতিদিনের ন্যায় গত ১১/০৯/২০২৪ইং তারিখে দুপুরের খাওয়া শেষে বিকাল অনুমানিক ৫টায় ইজিবাইক নিয়ে ভাড়া খাটানোর উদ্দেশ্যে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও ভিকটিম বাড়িতে না গেলে ভিকটিমের মা তার মোবাইল ফোন হতে যোগাযোগের চেষ্টা করলে ভিকটিমের নম্বরটি বন্ধা পায়।
পরবর্তীতে পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনসহ খোঁজাখুজির একপর্যায়ে গত ১২/০৯/২০২৪ ইং তারিখ দুপুর অনুমানিক ২টায় ফেসবুকের মাধ্যমে জানতে পারেন ঘটনাস্থল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ১নং কামদিয়া ইউনিয়নের দক্ষিন চাঙ্গুরা আদিবাসি পাড়া গ্রামের জনৈক জনি মুর্মু এর বাঁশঝাড়ের পার্শ্বে ভিকটিমের মৃতদেহ পড়ে আছে। এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নাম্বার-২৩/৩৩১, তারিখ-১২/০৯/২০২৪, ধারা-৩৯৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ও র্যাব-০৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ছায়াতদন্ত আরম্ভ করেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নিমতলা মোড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে শনিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মামলার পলাতক আসামী হোসেন আলীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com