শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইতালির ভেনিসে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মোহাম্মাদ উল্লাহ সোহেল ইউরোপ ব্যূরো প্রধান:   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতালির ভেনিসে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
১৫৩

ইতালির ভেনিসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভেনিস বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে ভেনিস বিএনপি পরিবার এর উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বক্তারা বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতার প্রতীক দেশ ও জাতির জন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, আপোষহীন নেত্রীকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

আজকে আমারা নেতাকর্মীরা একত্রিত হয়েছি দেশনেত্রী রুহের মাগফেরাতে জন্য দোয়া প্রার্থনায়।

বক্তারা আরও বলেন আধিপত্যবাদ বিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু লড়াই করে গেছেন।

অনুষ্ঠান শেষে তার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় মোনাজাত করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ।

দোয়ায় অংশগ্রহণ করেন ভেনিস বিএনপি পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দগন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com