শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইতিপূর্বে পুলিশকে দলীয় সংগঠনে পরিণত করা হয়েছিল -ডিআইজি

মোঃ মুরাদ মিয়া:   |   মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতিপূর্বে পুলিশকে দলীয় সংগঠনে পরিণত করা হয়েছিল -ডিআইজি
১২

ময়মনসিংহ বিভাগের ডিআইজি আশরাফুর রহমান বলেছেন, বিগত ১৫ বছরে আন্দোলনে বিরোধী পক্ষের দাবিদাওয়া না মেনে গুম খুন ও গায়েবী মামলা দিয়ে পুলিশকে সব সময় বিতর্কিত করা হয়েছে এটা সত্য। ইতিপূর্বে পুলিশকে দলীয় সংগঠনের পরিণত করা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে আজ ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের গণঅভ্যুত্থানে ফ্যাসিজিয়মের ধারক বাহক এর পতন হয়েছে। কিন্তু ফ্যাসিজমের চিন্তা চেতনার পতন হয়েছে কিনা সেটা আমাদের সময়ের দাবি।

তিনি ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গত ৫ আগস্ট শেরপুর সদর থানায় অগ্নিসংযোগ ও লুটপাট এর ঘটনায় ক্ষতিগ্রস্তসহ জেলায় অন্যান্য পুলিশ অফিস পরিদর্শনে এসে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কালে এসব কথা বলেন।

তিনি এ সময় আরো বলেন, আমরা এখন একটি রক্তের পাটাতনের উপর দাঁড়িয়ে আছি। আমাদের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাংবাদিক আদিল মাহমুদ উজ্জল, আবুল হাশিম, জাহিদুল খান সৌরভ, ইমরান হাসান রাব্বি, সুলতান আহমেদ ময়না প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com