শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইনার হুইল ইম্পেরিয়ার আত্মপ্রকাশ

চট্টগ্রাম প্রতিনিধি:   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইনার হুইল ইম্পেরিয়ার আত্মপ্রকাশ
২২

মানবিক সেবা, আন্তরিক বন্ধুত্ব ও সমাজ উন্নয়নের অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ইনার হুইল ক্লাব অব ইম্পেরিয়া ঢাকা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন ইনার হুইলের নতুন এই ক্লাবটি ১৫ জন সদস্যকে নিয়ে ডিস্ট্রিক্ট–৩২৮ এ সূচনা করল নতুন দিগন্তের। গত ২৩ নভেম্বর রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবটির চার্টার প্রেসিডেন্ট মমতাজ জাহান হ্যাপির গলায় প্রেসিডেন্ট কলার পরিয়ে দায়িত্বভার অর্পণ করেন ইনার হুইল ডিস্ট্রিক্ট–৩২৮ এর চেয়ারম্যান জেসরিনা হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। চার্টার সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন মোহসেনা আকন্দ ঝুমা। বন্ধুত্ব, সেবা ইম্পেরিয়া ইনার হুইলের বন্ধুত্ব, সেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ার মূল দর্শনকে ধারণ করে এগিয়ে যেতে চায় নতুন এই ক্লাবটি। দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট মমতাজ জাহান হ্যাপি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই তাদের লক্ষ্য। অসহায়, দুঃস্থ, এতিম, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করবে ক্লাবটি।

তিনি আরও বলেন, সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বাড়ানোই আমাদের অঙ্গীকার। মানবিক উদ্যোক্তা নেতা ওমেন্স এরা ও ব্র্যান্ড এরা। এ দুটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মমতাজ জাহান হ্যাপি দীর্ঘদিন ধরে মানবিক কাজে যুক্ত। তিনি এএএস ফাউন্ডেশনের সেক্রেটারি এবং ঢাকা লেডিস ক্লাব, বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স ও মাইডাসের একজন সক্রিয় সদস্য। ইনার হুইলে নবযাত্রা ১৯২৪ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে প্রতিষ্ঠিত ইনার হুইল ক্লাব বর্তমানে শতাধিক দেশে বিস্তৃত বৃহত্তম আন্তর্জাতিক মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর একটি। বাংলাদেশে প্রথম ইনার হুইল ক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে ইনার হুইল ক্লাব অব চট্টগ্রাম। সেই দীর্ঘ যাত্রায় নতুন সংযোজন হলো ইনার হুইল ক্লাব অব ইম্পেরিয়া ঢাকা। অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করেন, বন্ধুত্ব, সেবা ও মানবিকতার অঙ্গীকার নিয়ে ইম্পেরিয়া ঢাকা সমাজে ইতিবাচক পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com