বিশেষ প্রতিনিধি | বুধবার, ২১ মে ২০২৫ | প্রিন্ট | ৩৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ইন্টারন্যাশনাল লিডারশীপ কম্পিটিশনের ভোলা জেলার টিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)। ইন্টারন্যাশনাল লিডারশীপ কম্পিটিশনের আয়োজক কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ভোলা জেলার টিম লিডার হিসেবে তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর নাম ঘোষণা করেছেন।
নবনির্বাচিত টিম লিডার মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং জনপ্রিয় একজন তরুণ সংগঠক। মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) সফলতার এবং জনপ্রিয়তার সাথে জাতীয় পর্যায়ের বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও দ্বীপজেলা ভোলায় এবং রাজধানী ঢাকায় বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com